FOR IMMEDIATE RELEASE
Also available in: Bengali (India) Catalan Czech Spanish French German Gujarati Hebrew Hindi Italian Latvian Malayalam Marathi Dutch Punjabi Portuguese (Brazilian) Russian Slovenian Swedish Tamilচতুর্থ প্রধান সংস্করণের উন্মোচনের সাথে সাথে KDE সম্প্রদায়ের KDE 4 যুগের আরম্ভের সূচনা হল।
জানুয়ারি ১১, ২০০৮ (ইন্টারনেট)।
KDE সম্প্রদায় অত্যন্ত আনন্দের সাথে আপনার ব্যবহারের জন্য KDE 4.0.0 উপলব্ধ করছে। এই প্রকাশনার ফলে KDE 4.0-র দীর্ঘকালব্যাপী ও কঠিন নির্মাণচক্রের সমাপ্তি ও KDE 4 যুগের প্রারম্ভ ঘোষিত হল।
KDE 4 Library-র বিভিন্ন অংশে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। Phonon মাল্টিমিডিয়া পরিকাঠামোর সাহায্যে প্ল্যাটফর্ম নির্বিশেষে সর্বধরনের KDE অ্যাপ্লিকেশনের জন্য মাল্টিমিডিয়া সমর্থন উপলব্ধ করা হয়েছে। Solid হার্ডওয়্যার ইন্টিগ্রেশন পরিকাঠামোর দরুণ (অপসারণযোগ্য) ডিভাইসের ব্যবহার সহজ করা হয়েছে এবং বিদ্যুৎসংযোগ পরিচালনার উদ্দেশ্যে বিবিধ সামগ্রী উপলব্ধ করা হয়েছে।
KDE 4 Desktop-র মধ্যে নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। Plasma ডেস্কটপ শেল দ্বারা ডেস্কটপের মধ্যে প্যানেল, মেনু ও উইজেট এবং নতুন ড্যাশবোর্ড কর্ম সহ একটি নতুন ডেস্কটপ প্রেক্ষাপট প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন উইন্ডো সহজে ব্যবহারের জন্য KDE উইন্ডো পরিচালনব্যবস্থা, KWin দ্বারা বর্তমানে উন্নত গ্রাফিক্যাল ইফেক্ট সমর্থিত হবে। বিভিন্ন KDE অ্যাপ্লিকেশন-র মধ্যেও গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। ভেক্টর-ভিত্তিক চিত্রের মাধ্যমে ভিশুয়াল আপডেট, অভ্যন্তরীণ লাইব্রেরি, ইউজার ইন্টারফেসের উন্নতি, নতুন বৈশিষ্ট্য এবং অ্যাপ্লিকেশন, KDE 4.0-এ যোগ করা হয়েছে। KDE 4.0-র প্রযুক্তিগত উন্নয়ণের ক্ষেত্রে দুটি উল্লেখ্য নাম হল Okular - নতুন ডকুমেন্ট প্রদর্শন ব্যবস্থা ও Dolphin - নতুন ফাইল পরিচালন ব্যবস্থা। Oxygen আর্টওয়ার্ক দল, ডেস্কটপের চেহারাছবির ভোল পাল্টে দিয়েছে। ব্যবহারকারীদের সামনে প্রদর্শিত KDE ডেস্কটপের সর্ব অংশে কিছু পরিবর্তন করা হয়ছে। সৌন্দর্য্য ও সুসংগতি Oxygen-র মূল উদ্দেশ্য।
KDE লাইব্রেরিগুলি সম্পর্কে KDE TechBase-র মধ্যে অধিক তথ্য উপস্থিত রয়েছে।
KDE 4.0 Visual Guide-র মধ্যে KDE 4.0-র নতুন ও উন্নত প্রযুক্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। ডেস্কটপের অনেক স্ক্রিনশট দ্বারা সুসজ্জিত এই সহায়িকার মধ্যে KDE 4.0-র বিভিন্ন অংশের বর্ণনা করা হয়েছে ও ব্যবহারকারীদের জন্য কিছু নতুন ও উন্নত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। ডেস্কটপের নতুন বৈশিষ্ট্যগুলি দিয়ে আরম্ভ করে, অ্যাপ্লিকেশন যেমন System Settings, Okular-ডকুমেন্ট প্রদর্শন ব্যবস্থা ও Dolphin-ফাইল পরিচালন ব্যবস্থার উল্লেখ করা হয়েছে। শিক্ষামূলক অ্যাপ্লিকেশন ও খেলা-গুলিও উপস্থিত করা হয়েছে।
বিভিন্ন ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে KDE 4.0 প্রকাশিত হওয়ার সময় অথবা কিছু কাল পরে প্যাকেজগুলি পরীক্ষা ও নির্মাণে সহযোগিতা করার উদ্দেশ্যে উপলব্ধ করা হবে। বর্তমান ও সম্পূর্ণ তালিকা KDE 4.0 Info Page-র মধ্যে উপস্থিত রয়েছে এবং এর সাথে সোর্স-কোড, কম্পাইল করার প্রণালী, নিরাপত্তা ও অন্যান্য তথ্য উপস্থিত রয়েছে।
নিম্নলিখিত ডিস্ট্রিবিউশনগুলির পক্ষ থেকে KDE 4.0 প্যাকেজ অথবা লাইভ CD উপলব্ধ করা হবে:
KDE 4.0 একটি উন্নতমানের মক্ত সফ্টওয়্যার ডেস্কটপ। বিবিধ কর্মের জন্য এই ডেস্কটপের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন উপস্থিত রয়েছে। KDE 4-র জন্য নির্মিত নতুন Plasma ডেস্কটপ শেলের সাহায্যে ডেস্কটপ ও অ্যাপ্লিকেশনগুলির জন্য সহজে ব্যবহারযোগ্য প্রেক্ষাপট উপস্থিত করা হয়েছে। Konqueror ওয়েব ব্রাউজারের সাহায্যে ওয়েবের বৈশিষ্ট্য ডেস্কটপে একত্রিত করা যাবে। Dolphin ফাইল পরিচালন ব্যবস্থা, Okular ডকুমেন্ট প্রদর্শন ব্যবস্থা ও System Settings নিয়ন্ত্রণ কেন্দ্র দ্বারা ডেস্কটপের মৌলিক বৈশিষ্ট্য সংকলন সম্পূর্ণ করা হয়।
KDE Library-গুলির উপর ভিত্তি করে KDE নির্মিত হয়। এই লাইব্রেরিগুলি দ্বারা KIO-র মাধ্যে নেটওয়ার্কে উপস্থিত রিসোর্স ও Qt4-র মাধ্যমে উন্নত ভিশুয়াল বৈশিষ্ট্য উপলব্ধ করা হয়। KDE Library-র অন্তর্গত Phonon ও Solid-র সাহায্যে সব KDE অ্যাপ্লিকেশনের জন্য মাল্টিমিডিয়া পরিকাঠামো ও হার্ডওয়্যার ব্যবহারের উন্নত ক্ষমতা উপস্থিত করা হয়েছে।
KDE is an international technology team that creates free and open source software for desktop and portable computing. Among KDE's products are a modern desktop system for Linux and UNIX platforms, comprehensive office productivity and groupware suites and hundreds of software titles in many categories including Internet and web applications, multimedia, entertainment, educational, graphics and software development. KDE software is translated into more than 60 languages and is built with ease of use and modern accessibility principles in mind. KDE4's full-featured applications run natively on Linux, BSD, Solaris, Windows and Mac OS X.
Trademark Notices. KDE® and the K Desktop Environment® logo are registered trademarks of KDE e.V. Linux is a registered trademark of Linus Torvalds. UNIX is a registered trademark of The Open Group in the United States and other countries. All other trademarks and copyrights referred to in this announcement are the property of their respective owners.
|
Africa AJ Venter Unit 7B Beauvallon Village 13 Sandown Road West Beach Cape Town 7441 South-Africa Phone: +27 83 455 9978 info-africa@kde.org |
Asia Pradeepto Bhattacharya A-4 Sonal Coop. Hsg. Society Plot-4, Sector-3, New Panvel, Maharashtra. India 410206 Phone : +91-9821033168 info-asia@kde.org |
Europe Sebastian Kügler Wolfstraat 154 6531 LR Nijmegen The Netherlands Phone: +31-6-48370928 info-europe@kde.org |
|
North America Wade Olson 2422 Johnson St NE Minneapolis, MN 55418 U.S.A Phone: (612)805-5678 info-northamerica@kde.org |
Oceania Hamish Rodda 11 Eucalyptus Road Eltham VIC 3095 Australia Phone: (+61)402 346684 info-oceania@kde.org |
South America Helio Chissini de Castro R. José de Alencar 120, apto 1906 Curitiba, PR 80050-240 Brazil Phone: +55(41)262-0782 / +55(41)8808-1519 info-southamerica@kde.org |